রুয়েট এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নূরুল হক, সাধারণ সম্পাদক জিন্নাত আলী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন রুয়েট এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রুয়েট ৭০-সিরিজের ছাত্র শিল্পপতি প্রকৌশলী নূরুল হক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন ৮৯-সিরিজের ছাত্র ইজিসিবি'র প্রধান প্রকৌশলী মীর মোহাম্মাদ জিন্নাত আলী।
রুয়েট এলামনাই অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভায় ২০২৪-২০২৬ মেয়াদে ৬১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি গঠিত হয়।
সভায় রুয়েট এলামনাই অ্যাসোসিয়েশনের ১৯৬৪ সাল সিরিজের সিনিয়র ছাত্র-ছাত্রী থেকে শুরু করে তরুণ প্রজন্মের মিলনমেলায় পরিণত হয়। সাবেক সভাপতি কাজী আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান এসময় উপস্থিত ছিলেন।








